গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা বাটিকামারী বাজার ব্রিজ দলিল উদ্দিনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার আকদিয়া গ্রামের মরহুম লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,
গোপালগঞ্জের একটি অভিযানিক দল মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাদককারবারে কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাসসহ দু’জনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, উদ্ধার করা গাঁজা ও নোয়া মাইক্রোবাসসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।
মতামত