ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

বজ্রপাতে ২ ভাইসহ ৩ কৃষকের মৃত্যু

বজ্রপাতে ২ ভাইসহ ৩ কৃষকের মৃত্যু
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ ও ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই ভাইসহ তিন কৃষকের মৃত্যু হয়েছে। 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের ছোট ভাই রাজিব চন্দ্র বাছাড় বলেন, আমার এক বোনের জমিতে আমন ধানের চাষাবাদ করার জন্য দুই ভাই সকালে মাঠে কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। দুই ভাই পাশাপাশি কাজ করায় তারা বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, হোগলাপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরও কিছু সহায়তা দেওয়ার চেষ্টা করছি।

কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে দেলোয়ার হোসেন খান (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন খান ওই গ্রামের সাবেক মহল্লাদার মো. হারুন খানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন খান জানান, দুপুরে বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন দেলোয়ার। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয় : বজ্রপাত বজ্রপাতে মৃত্যু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে ২ ভাইসহ ৩ কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জ ও ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই ভাইসহ তিন কৃষকের মৃত্যু হয়েছে। 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের ছোট ভাই রাজিব চন্দ্র বাছাড় বলেন, আমার এক বোনের জমিতে আমন ধানের চাষাবাদ করার জন্য দুই ভাই সকালে মাঠে কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। দুই ভাই পাশাপাশি কাজ করায় তারা বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, হোগলাপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরও কিছু সহায়তা দেওয়ার চেষ্টা করছি।

কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে দেলোয়ার হোসেন খান (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন খান ওই গ্রামের সাবেক মহল্লাদার মো. হারুন খানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন খান জানান, দুপুরে বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন দেলোয়ার। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
বজ্রপাতে ২ ভাইসহ ৩ কৃষকের মৃত্যু
0:00 0:00
1.0x