ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো

দলবদলের শেষ মুহূর্তে বড় চমক দেখাল ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে এনজো মারেস্কার দল। এই অঙ্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি, পাশাপাশি ব্রিটিশ ফুটবলের যৌথ সর্বোচ্চ দলবদল রেকর্ডও।

দলবদলের সময়সীমা শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে এনজোর সইয়ের ঘোষণা দেয় সিটি। পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২ হাজার ৭১ কোটি টাকারও বেশি।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত এনজো বলেছেন, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবের অংশ হতে পেরে তিনি ভীষণ আনন্দিত।

এর আগে গত জুলাইয়ে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে কিনে নিজেদের ট্রান্সফার রেকর্ড গড়েছিল সিটি। এবার এনজোকে দলে নিয়ে সেই রেকর্ডও ভেঙে দিল তারা। গত বছর লিভারপুল আলেক্সান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে কিনে ব্রিটিশ রেকর্ড গড়েছিল।

২০২৩ সালে বেনফিকা থেকে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন এনজো। এবার আরও বেশি দামে সিটিতে যাওয়ায় ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুবার ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ট্রান্সফার ফিতে বিক্রি হলেন তিনি।

গত মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল ও ৭ অ্যাসিস্ট করেছিলেন এনজো। কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিনি। নতুন মৌসুমে আর্সেনালের কাছ থেকে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই সিটির এই বিশাল বিনিয়োগ বলে মনে করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x