ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গু'লিতে সোহাগ মিয়া নামে এক যুবক নি'হত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া (২০) ওই সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু ছড়াতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গু'লি ছোড়েন। গু'লির পর সোহাগের কোনো খোঁ'জ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তিনিসহ কয়েকজন তাকে উ'দ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষা করে সোহাগকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
0:00 0:00
1.0x