ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে যায় আরও এক ব্যক্তি।

শুক্রবার (২৮ আগস্ট) গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ফুলছড়ি থানার ২ নম্বর উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মো. রেজা মিয়ার বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০) নামে দুজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মো. আনারুল ইসলাম (৩৫) শয়নকক্ষের জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে আটক মো. রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটক মো. আয়নাল হকের দেহ তল্লাশি করে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকার মৃত ইনছার আলীর ছেলে মো. রেজা মিয়া (৩৯) এবং মো. চাঁন মিয়ার ছেলে মো. আয়নাল হক (৪০)।

এদিকে পলাতক মো. আনারুল ইসলাম (৩৫), পিতা মো. চাঁন মিয়া, একই এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মামলা নম্বর-০৯, তারিখ ২৯ আগস্ট ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৩৬(৫)/৪১ ধারায় করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x