রাজধানীর যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, গত ২৪ ঘণ্টায় এসব থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জন, তুরাগ থানা পুলিশ ১৪ জন এবং হাজারীবাগ থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেফতাররা হলেন মো: কামরুল হাসান (৫০), মিঠু (২০), মো: ইমন (১৯), শফিকুল ইসলাম ওরফে মামুন (২৫), মো: সাব্বির (২০), মো: ইমন (২০), মো: বাদশা (১৮), মো: ইমন (২৭), মো: মুসা (২৭), মো: মেহেদী হাসান মনির, অপু গাজী (২০), মামুন (২৮), মো: রিপন (২৭), সুহিন (১৯), ফয়সাল আহমেদ জয় (২৩) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।
হাজারীবাগ থানা এলাকায় গ্রেফতাররা হলেন মো: কাশেম (৩৫), মো: হান্নান (১৯), রোয়েদ (২৬), মো: ইয়াসিন ইসলাম (২০), মো: বিল্লাল সরদার (২৬), মো: নাছের, মো: রাসুল খান, মনির হোসেন (৩২), মো: কামরুল হাসান (২৩) ও দীপ (২৩)।
তুরাগ থানা এলাকায় গ্রেফতাররা হলেন মো: মফিজুল ইসলাম (৪০), মো: দিল মোহাম্মদ (২৬), মো: নয়ন মিয়া (৩০), মো: রুবেল মিয়া (৩৬), মো: আরিফুল ইসলাম জিতু (২২), মো: সাইদুল ইসলাম রবিন (২৪), মো: রোমান মিয়া (১৯), মো: আজাহারুল ইসলাম (২৫), মো: শাহাজাহান মিয়া (৩৬), মো: নয়ন মিয়া (১৯), আ. মালেক (২০), মো: সাইফুল্লাহ আল মুর্শীদ (৫০), মো: আবু সাঈদ (১৯) ও মেহেদী হাসান পাভেল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস
মতামত