ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া উপহারের ফ্রিজ ফেরত দিয়ে গেলেন সেই অধ্যাপক

Dhaka
Dhaka
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া উপহারের ফ্রিজ ফেরত দিয়ে গেলেন সেই অধ্যাপক
ছবি: ইত্তেফাক

সংবাদ প্রকাশের পর জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উপহার দেওয়া সেই ফ্রিজটি ফেরত দিয়ে গেছেন বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী। শিক্ষার্থীদের দেওয়া উপহার হিসেবে পাওয়া ফ্রিজটি তিনি নিজের বাসায় নিয়ে ব্যবহার করছিলেন-এমন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তিনি তা বিভাগে ফেরত দেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর ফ্রিজটি ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ের জন্য ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। দীর্ঘদিন ধরে ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষেই রাখা ছিল এবং অন্য শিক্ষকরাও সেটি ব্যবহার করতেন। তবে প্রায় এক মাস আগে বিভাগীয় প্রধানের বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেলে তিনি কলেজের ফ্রিজটি নিজের বাসায় নিয়ে যান। 

অভিযোগের বিষয়ে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী জানান, বিভাগে ফ্রিজের তেমন প্রয়োজন হচ্ছিল না। তার বাসার ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়া এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করে খাবার পাঠানোয় সংরক্ষণের সুবিধার জন্য তিনি সেটি বাসায় নিয়ে গেছেন। তার দাবি, এই ফ্রিজের প্রতি তার কোনো ব্যক্তিগত লোভ নেই এবং ফেরত চাইলে তিনি এখনই তা এনে দেবেন। 

বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না জানিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, বিভাগ থেকে বাসায় ফ্রিজ নিয়ে যাওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ বিষয়ে কথা হলে শিক্ষক ফ্রীজটি পেরত দিয়ে গেছেন।

বিষয় : জামালপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া উপহারের ফ্রিজ ফেরত দিয়ে গেলেন সেই অধ্যাপক

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x