ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার



২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার
ছবি: সংগৃহীত

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পণ্য দুটি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। সভায় সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

সভা সূত্রে জানা যায়, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পণ্য দুটি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। সভায় সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

সভা সূত্রে জানা যায়, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।


দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার
0:00 0:00
1.0x