ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

গাইবান্ধায় ষড়যন্ত্র ও মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে বরখাস্তের অভিযোগ, ধর্ম প্রতিমন্ত্রীর ডিও লেটারও উপেক্ষিত

​গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলী মন্ডলকে ষড়যন্ত্র ও মব সৃষ্টি করে  সাময়িক বরখাস্ত করার অভিযোগ উঠেছে। বরখাস্তের আদেশ প্রত্যাহার,স্বপদে পুনর্বহাল এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও'র কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

​গত ১৮ নভেম্বর দাখিল করা লিখিত আবেদনে মোঃ রোস্তম আলী মন্ডল উল্লেখ করেন, ২০২১ সালের ৩১ জানুয়ারি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত ও দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ১ মার্চ কাজী অফিসের মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামের জয়নাল শেখের মেয়ে মোছাঃ শাহানা বেগমের সঙ্গে তাঁর আইনানুগভাবে বিবাহবিচ্ছেদ (তালাক) প্রক্রিয়া সম্পন্ন হয়।

​আবেদনে অভিযোগ করা হয়, তালাকের নোটিশ পাওয়ার পর থেকেই শাহানা বেগম তাঁকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নানাভাবে হয়রানি শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন ওই নারী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করেন। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে প্রধান শিক্ষক ২২ জুন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৭৩) করেন। পরবর্তীতে ৩০ জুন ওই নারী পুনরায় বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মব সৃষ্টি করে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​ভুক্তভোগী প্রধান শিক্ষকের দাবি, ওই ঘটনায় তিনি নিজেই ভুক্তভোগী হওয়া সত্ত্বেও এবং থানায় জিডি থাকার বিষয়টি আমলে না নিয়েই তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগ তোলা হয়। এ ঘটনায় গত ২ জুলাই তৎকালীন ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সবুজ কুমার বসাক তাঁকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন। কিন্তু শোকজের ৭ কার্যদিবস পূর্ণ হওয়ার আগেই গত ৬ জুলাই (স্মারক নং-০৫.৫৫.৩২২৪.০০১.০৯.০১৪.২৬.৭৯৮) তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সহকারী প্রধান শিক্ষক মুন্সী মু. আব্দুল বারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

​এদিকে, প্রধান শিক্ষককে বরখাস্তের পরপরই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে নতুন তৎপরতা শুরু হয়। নথিপত্রে দেখা যায়, গত ২৩ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য তিনজনের নামের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠান। তালিকার শীর্ষে থাকা মোঃ মাসুব বিন হাসেমকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির সুপারিশপত্র (ডিও লেটার)

জেলা ও উপজেলা বিএনপি,জেলা যুবদলেন সুপারিশপত্র প্রদান করা হয়। 

স্থানীয়দের একাংশের ধারণা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিতেই ব্যক্তিগত দাম্পত্য কলহকে পুঁজি করে প্রধান শিক্ষককে তড়িঘড়ি করে সরিয়ে দেওয়া হয়েছে।

​লিখিত আবেদনে প্রধান শিক্ষক আরও উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নং-৩৬৫৭/২০১৫)-এর রায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের ৬ আগস্টের পরিপত্র অনুযায়ী, কোনো শিক্ষককে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখা যায় না এবং এই সময় অতিক্রান্ত হলে তাঁকে পূর্ণ বেতন-ভাতা দিতে হয়। কিন্তু সাময়িক বরখাস্তের ৪ মাসের বেশি সময় পার হয়ে গেলেও তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত শেষ হয়নি, আদেশও প্রত্যাহার করা হয়নি এবং প্রাপ্য বেতন-ভাতাও বন্ধ রাখা হয়েছে যা উচ্চ আদালতের নির্দেশনা ও সরকারি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

​এ অবস্থায় বিষয়টি সুষ্ঠুভাবে বিবেচনা করে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক স্বপদে পুনর্বহাল এবং বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলী মন্ডল।

এবিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আবু শাহীন আমিন বলেন,প্রধান শিক্ষকের তালাক প্রাপ্ত স্ত্রী ঘটনার দিন স্থানীয় কিছু উশৃংখল দাঙ্গাবাজ যুবককে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষকের অফিস রুমে ঢুকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখেন পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনার সময় আমি স্ব-শরীরে অফিস রুমে উপস্থিত ছিলাম। এটা প্রধান শিক্ষকের সঙ্গে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে, প্রধান শিক্ষক একজন ভালো মানুষ খুব সুন্দর ভাবে স্কুল পরিচালনা করে আসছিলেন।

তিনি আরো বলেন, যুবদলের এক নেতার নাম ম্যানেজিং কমিটির প্রস্তাবনায় না থাকায় এবং গাইবান্ধার কোন এক সাবেক সচিবের ইশারায় প্রধান শিক্ষকের সাথে এমনটি ঘটেছে।প্রধান শিক্ষকের পারিবারিক বিষয়টি নৈতিক স্ফলন মধ্যে পড়ে বলে আমার জানা নেই। প্রধান শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি সাময়িক রখাস্ত করা আইনের পরিপন্থী। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে খুব দ্রুত সমাধান করা উচিত। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয় এর লেখাপড়ার মান ব্যাহত হচ্ছে বলে জানান। 

প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেরিত ম্যানেজিং (এডহক) কমিটির গঠনের প্রস্তাবিত নামের তালিকা চিঠিতে থাকা ব্যক্তিদের বিষয়ে ১ নম্বরে থাকা মাসুব বিন হাসেমের প্রতিনিধি মো মমিনুল হক প্রধান মুকুল বলেন,দীর্ঘ কয়েক মাস ধরে এই ফাইলটি নিয়ে আমি ডিসি অফিস ও উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা সদরের কাছে যাওয়া আসা করছি কিন্তু অবাক হয়ে গেছি তখন যখন দেখি একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রধান শিক্ষক কর্তৃক তিন জন ব্যক্তির নামের প্রস্তাবনা পাঠিয়ে চিঠি দেন। সেই চিঠিতে আমার নিকটতম আত্মীয়র নাম ১ নম্বরে  থাকা সত্বেও এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক-মোঃ মাহমুদুন্নবী টিটুল, সদর উপজেলা বিএনপি'র সভাপতি-মোশাররফ হোসেন বাবু,জেলা যুবদলের সভাপতি-রাগীব হাসান চৌধুরী কর্তৃক মাসুব বিন হাসেম কে এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সুপারিশ সহ প্রত্যয়ন পত্র দেন। 

এ ছাড়াও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি বেগবান, গতিশীল, সুশৃংখল ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মোঃ মাসুব বিন হাসেম কে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মনোনয়ন দিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট গত ০৩-১১-২০২৬ তারিখ তাহার নামীয় সরকারি সুপারিশ পত্র প্রেরণ করেন।তারপরও গাইবান্ধার সদর  উপজেলা নির্বাহী অফিসার কিছুদিন গরিমোশি করার পরে গত সপ্তাহে আমাকে জানান উপর মহলের চাপে আমি আপনার লোকের নামের ফাইলটি স্বাক্ষর করতে পারবো না।গাইবান্ধার সাবেক সচিব আমিনুল ইসলাম (ডিজি.স্থানীয় সরকার ইনস্টিটিউট) চুক্তিভিত্তিক বর্তমানে কর্মরত আছেন তিনি এটা দিতে নিষেধ করেছেন। 

​এ বিষয়ে জানতে চাইলে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে দিয়ে প্রধান শিক্ষককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করেছি। ম্যানেজিং কমিটি গঠন ও প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে উপরে মহলের কোন চাপ এবং অভিযুক্ত শিক্ষকের সকল অভিযোগ অস্বীকার করেন

উপজেলা নির্বাহী অফিসার।  

স্থানীয় সচেতন মহলের দাবি ঘটনার সত্যতা যাচাই করে 

খুব দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে প্রতিষ্টানের শিক্ষারমান ফিরিয়ে আনবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় ষড়যন্ত্র ও মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে বরখাস্তের অভিযোগ, ধর্ম প্রতিমন্ত্রীর ডিও লেটারও উপেক্ষিত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x