ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

আর্থিক সংকটে অভিশংসনে ক্ষমতাচ্যুত, গৃহবন্দী প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাংক ধসের ঘটনায় লাখ লাখ গ্রাহকের আমানত আটকে যাওয়ার পর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) দায়িত্ব পালনে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সিনেটের ভোটে তাকে পদ থেকে অপসারণ করা হয়। পরে তাকে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা।

উয়েনো নামের একটি ডিজিটাল ব্যাংকের পতনের কারণে দেশটির প্রায় ৩০ লাখ গ্রাহক নিজেদের সঞ্চয় ও পেনশনের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। এই ঘটনায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাজধানী আসুনসিওনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন সাধারণ মানুষ।

শুক্রবার সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন পেনিয়াকে অভিশংসনের পক্ষে ভোট দেন। একজন সদস্য অনুপস্থিত ছিলেন। পেনিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বার্থের সংঘাত তৈরি করেছেন, ব্যাংকটির কার্যক্রমে নিয়ন্ত্রক সংস্থার তদারকি বাধাগ্রস্ত করেছেন এবং সরকারি ও পেনশন তহবিলের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

অভিশংসনের আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুঃখ প্রকাশ করেন পেনিয়া। তিনি বলেন, জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তার উদ্দেশ্য ছিল না।

এদিকে পেনিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আলিয়ানা জানিয়েছেন, ব্যাংক ধসের কারণে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে।

উয়েনো ব্যাংকের গ্রাহকসংখ্যা প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। ব্যাংকটি জব্দ করার পর লাখ লাখ গ্রাহক হিসাবের অর্থ তুলতে না পারায় দেশটিতে রাজনৈতিক ও আর্থিক সংকট আরও গভীর হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আর্থিক সংকটে অভিশংসনে ক্ষমতাচ্যুত, গৃহবন্দী প্যারাগুয়ের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x