ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি, এক বাংলাদেশি আহত হওয়ার খবর

বাংলাদেশ-ভারত সীমান্তফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সোনা পাচারের চেষ্টাকালে গুলিবিদ্ধ হন জীবননগরের হরিহরনগর গ্রামের মনিরুল। পরে তাঁকে আটক করে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টি যাচাই করছে বিজিবি।

বিএসএফ একটি গুলি ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছোড়ে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিজিবি খোঁজখবর নিচ্ছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে। পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে আজ শনিবার সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মনিরুলসহ সাত বাংলাদেশি ডিঙিনৌকায় করে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় যান। এ সময় ভারতের টুঙ্গি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে। তাঁর সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের ভেতরে নিয়ে যান। তাঁকে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল রাতে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সন্ধ্যায় ভারতের ভেতরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পাল্টা গুলি ছোড়ে।

ঘটনাটি শুনেছেন জানিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : ভারত খুলনা বিভাগ বিজিবি সীমান্ত বিএসএফ গুলি জীবননগর চুয়াডাঙ্গা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি, এক বাংলাদেশি আহত হওয়ার খবর

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x