ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। ছবি: সংগৃহীত

সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশকে নিয়ে সিলেট টেস্টে সতর্ক রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। বুধবার (৪ নভেম্বর) শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন তিনি।

ঢাকায় প্রথম টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে স্যামির দল। তবে এই সাফল্যে আত্মতুষ্টিতে ভুগতে চান না ওয়েস্ট ইন্ডিজের কোচ।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে ভালোভাবেই চেনেন স্যামি। স্যামি যখন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন, তখন সিমন্স ছিলেন দলটির কোচ। তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিজ দেশের এই কোচ সম্পর্কে অভিজ্ঞতা থেকে স্যামি নিশ্চিত, সিমন্স সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করবেন।

স্যামি বলেন, ‘ফিলকে নিয়ে একটি বিষয় আমি জানি, সে কোনও কিছুই সহজ হতে দেবে না। সেও জিততে চায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধা, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখছি, তাতে আমি নিশ্চিত-সিলেটে যে পরিস্থিতিরই মুখোমুখি হই না কেন, বাংলাদেশে জয় দিয়ে এই টেস্ট চক্র শেষ করতে আমরা প্রস্তুত থাকবো। যদিও নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়।’

নিজের দলের ওপর আস্থা থাকলেও বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে না নেওয়ার জন্য খেলোয়াড়দের সতর্ক করেছেন স্যামি। তিনি বলেন, ‘এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল। তাই এখানে কী ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন।’

বিষয় : ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x