ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

নাঈমের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট দিলো বাংলাদেশ

মিরপুর টেস্টে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে নাঈম ইসলামের ফিফটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।  প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পায়। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।  এরপর নাঈম ও জাকের আলী মিলে প্রতিরোধ গড়েন। দুজনেই ১৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষে করেন। শনিবার (৩১ অক্টোবর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাকের। ২২ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাঈম। আউট হওয়ার আগে ৯১ বলে ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। 

নাঈমের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট দিলো বাংলাদেশ