ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

মিরপুরে ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর মিরপুর-১ এলাকার একটি ভাড়া বাসা থেকে তৃশা আক্তার (২৬) ওরফে নওশিন নামে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর এক সহপাঠী ইনান হাসান (২৫) কে আটক করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার (১০ অক্টোবর)  সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, তৃশা মিরপুর-১ এলাকায় একটি বাসায় সাবলেট নিয়ে বসবাস করতেন। দীর্ঘ সময় তাঁর কোনো সাড়া না পেয়ে পাশের বাসার লোকজন খোঁজ নিতে যান। পরে সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাহ আলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত তৃশা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে তিনি নওশিন নামে পরিচিত ছিলেন। তাঁর সঙ্গে সহপাঠী ইনান হাসানের ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে তাঁদের সম্পর্কের প্রকৃতি কিংবা মৃত্যুর ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তৃশার সহপাঠীরা জানান, তিনি মেধাবী, ভদ্র ও মিষ্টভাষী ছিলেন। তাঁর মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের ভাষ্য, তৃশার আচরণ দেখে তাঁরা এমন পরিণতি আশা করেননি। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তাঁদের কাছে নেই।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাহ আলী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আটক ইনান হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, তৃশার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি, ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মিরপুরে ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x