ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনপদের খবর

আর্কাইভ দেখুন

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বিখ্যাত অর্থনীতিবিদ রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড যৌথভাবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণার করার স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কার পেয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার (অ্যালফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত ইকোনমিক সায়েন্সেস পুরস্কার) বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু উন্নত সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন যা কার্যকর অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি বাস্তবায়নের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে। তাদের উদ্ভাবিত তত্ত্ব ও মডেলগুলোর ওপর ভিত্তি করে সঠিক সময়ে যথাযথ রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ করার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক বড় ধরনের সংকট, মুদ্রাস্ফীতি কিংবা ধস অনেকটাই সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ২০২৬ সালের এই নোবেল পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) সুইডিশ ক্রোনা। যা মার্কিন ডলারে প্রায় ১২ লাখ ৮ হাজার ডলার এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৯ই লাখ টাকারও বেশি। যৌথভাবে বিজয়ী হওয়ায় পুরস্কারের এই বিপুল অর্থ ও স্বর্ণপদক দুই অর্থনীতিবিদের মধ্যে সমভাগে ভাগ করে দেওয়া হবে। প্রথা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নোবেল পদক, সনদ ও অর্থ তুলে দেওয়া হবে। উল্লেখ্য, ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সে বছর যৌথভাবে প্রথম পুরস্কার লাভ করেন নেদারল্যান্ডসের জান টিনবার্গেন এবং নরওয়ের রাগনার ফ্রিশ। বিগত ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনজন। তারা হলেন— ইসরাইলি-মার্কিন অর্থনৈতিক ইতিহাসবিদ জোয়েল মোকির, ফরাসি অর্থনীতিবিদ ফিলিপ আগিয়োঁ এবং কানাডিয়ান অর্থনীতিবিদ পিটার হাউইট। প্রযুক্তিগত উদ্ভাবন এবং ‘সৃজনশীল ধ্বংস’ তত্ত্বের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ব্যাখ্যা দেওয়ার স্বীকৃতিস্বরূপ তারা এই সম্মাননা লাভ করেন। ১৯৬৯ সালে যাত্রা শুরুর পর থেকে ২০২৬ সাল পর্যন্ত অর্থনীতিতে মোট ৫৮ বার নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এই বছরসহ এ পর্যন্ত অর্থনীতিতে মোট ৯৯ জন বিজ্ঞানী ও গবেষক এই সম্মাননা লাভ করেছেন। অর্থনীতিতে নোবেল জয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার রেকর্ডটি মার্কিন অর্থনীতিবিদ লিওনিড হারউইচ-এর। ২০০৭ সালে যখন তিনি পুরস্কার পান, তখন তার বয়স ছিল ৯০ বছর। অন্যদিকে, সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল পাওয়ার অনন্য কীর্তি গড়েছেন ফরাসি-মার্কিন অর্থনীতিবিদ এস্থার দুফলো। ২০১৯ সালে মাত্র ৪৬ বছর বয়সে দ্বিতীয় নারী হিসেবে তিনি এই গৌরব অর্জন করেন। অর্থনীতির নোবেল ইতিহাসে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। এ পর্যন্ত মাত্র ৩ জন নারী অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ২০০৯ সালে প্রথম নারী হিসেবে এই পুরস্কার পান মার্কিন অর্থনীতিবিদ এলিনর অস্ট্রম। এরপর ২০১৯ সালে এস্থার দুফলো এবং সর্বশেষ ২০২৩ সালে শ্রমবাজারে নারীদের অবদান ও উপার্জনের বৈষম্য নিয়ে গবেষণার জন্য এককভাবে নোবেল পান মার্কিন অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লডিয়া গোল্ডিন।


কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরাজতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (১২ অক্টোবর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণে প্রয়োজনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় দেশি-বিদেশি এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজাররা সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন।  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যাত্রায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমনে আসতে পারবে।’  মন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সন্নিকটে। অন্যদিকে, ইউনান একটি স্থলবেষ্টিত প্রদেশ। তাই কক্সবাজার ও কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এছাড়া এয়ার-এশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ এসময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।  এর আগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিমান চলাচলে সাময়িকভাবে বাধার সৃষ্টি হয়েছে। ক্যানসেল হওয়া ১০টি ফ্লাইটে ৩৪০০-এর বেশী যাত্রীর চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এটা একটা বৈশ্বিক সংকট। তাই সকলের সহযোগিতায় এই সংকট কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি।’   সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?

বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?

কখনও মসৃণ সোজা চুল, কখনও হালকা ঢেউ, আবার কখনও ঘন কোঁকড়া কেশ। পোশাক ও সাজের সঙ্গে চুলের ধরন বদলাতে পছন্দ করেন অনেকেই। কিন্তু প্রতিবার পছন্দের স্টাইল করতে পারলারে যাওয়া সময়সাপেক্ষ, খরচও কম নয়। সেই ঝক্কি এড়াতে বাড়িতে হেয়ার স্ট্রেটনার থাকলে নিজের পছন্দমতো চুল সাজিয়ে নেওয়া যায়। তবে বাজার থেকে যন্ত্র কেনার আগে চুলের ধরন, প্লেটের উপাদান এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। চুলের ধরন বুঝে বেছে নিন যন্ত্র সবার চুলের জন্য একই ধরনের স্ট্রেটনার উপযুক্ত নয়। পাতলা বা নরম চুলে তুলনামূলক কম তাপেই কাজ হতে পারে। অন্য দিকে, ঘন ও রুক্ষ চুলে স্টাইল করতে বেশি সময় লাগে। তাই একাধিক তাপমাত্রা বেছে নেওয়ার সুবিধা রয়েছে, এমন যন্ত্র কেনা ভালো। এতে চুলের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা ঠিক করা যায়। প্লেটের উপাদান ও মাপেও নজর দিন স্ট্রেটনার কেনার সময় প্লেটের গুণমান গুরুত্বপূর্ণ। সিরামিক প্লেট বা সিরামিকের প্রলেপ দেওয়া প্লেট তাপ তুলনামূলক সমানভাবে ছড়াতে সাহায্য করে। তবে যন্ত্রের সঠিক ব্যবহার না করলে চুলের ক্ষতি হতে পারে। লম্বা ও ঘন চুলের ক্ষেত্রে চওড়া প্লেট সুবিধাজনক, কারণ তাতে একবারে বেশি চুল স্টাইল করা যায়। ছোট চুল কিংবা সামনের দিকের সূক্ষ্ম অংশ সাজাতে সরু প্লেট বেশি কাজে লাগে। নিরাপত্তার সুবিধা যাচাই করুন নিয়মিত ব্যবহার করার পরিকল্পনা থাকলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সুবিধা রয়েছে কি না, দেখে নিন। নির্দিষ্ট সময় অব্যবহৃত থাকলে কিছু স্ট্রেটনার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং আরামদায়ক তার থাকলেও ব্যবহার সহজ হয়। শুধু দাম বা ব্র্যান্ডের দিকে না তাকিয়ে পণ্যের বৈশিষ্ট্য, ওয়ারেন্টি ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাচাই করে কেনা উচিত। বাজারে কোন কোন মডেল রয়েছে? বিভিন্ন দামের মধ্যে কয়েকটি পরিচিত বিকল্প রয়েছে। যেমন, রেমিংটনের শাইন থেরাপি ওয়াইড স্টাইলিং প্লেটস মডেলে চওড়া প্লেট ও কন্ডিশনিং উপাদানের সুবিধার কথা উল্লেখ করা হয়। লম্বা বা ঘন চুলে স্টাইল করার ক্ষেত্রে এ ধরনের নকশা সুবিধা দিতে পারে। আইকনিক প্রফেশনালের গ্ল্যাম হেয়ার স্ট্রেটনারেও তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার মতো সুবিধা রয়েছে বলে পণ্যের বিবরণে উল্লেখ করা হয়। অন্য দিকে, ফিলিপ্‌সের সিরামিক এইচপি ৮৩০৩/০৬ মডেলটি তুলনামূলক সাশ্রয়ী হিসাবে পরিচিত। কেনার আগে অবশ্যই বর্তমান দাম, মডেলের প্রাপ্যতা ও প্রস্তুতকারকের দেওয়া বৈশিষ্ট্য যাচাই করে নিন। চুলের ক্ষতি এড়িয়ে কীভাবে ব্যবহার করবেন? হেয়ার স্ট্রেটনার ব্যবহারের আগে চুল সম্পূর্ণ শুকনো রাখুন। ভেজা চুলে সাধারণ স্ট্রেটনার ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে। তাপ থেকে সুরক্ষা দেয় এমন হেয়ার প্রোটেক্ট্যান্ট ব্যবহার করুন এবং প্রয়োজনের তুলনায় বেশি তাপমাত্রা এড়িয়ে চলুন। একই অংশে বারবার যন্ত্র চালাবেন না। প্রতিদিন স্ট্রেটনার ব্যবহার না করে মাঝেমধ্যে চুলকে তাপের সংস্পর্শ থেকে বিরতি দেওয়াও ভালো। সঠিক যন্ত্র বেছে নেওয়ার পাশাপাশি ব্যবহারের নিয়ম মেনে চললেই বাড়িতে নানা ধরনের কেশসজ্জা করা সহজ হতে পারে। তবে কোনও স্ট্রেটনারই চুলের ক্ষতির ঝুঁকি পুরোপুরি দূর করতে পারে না। তাই স্টাইলের পাশাপাশি চুলের স্বাস্থ্যকেও গুরুত্ব দিন।


৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

এর মাধ্যমে বিশ্বের অন্যতম দুই শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের মধ্যকার লড়াই নতুন মোড় নিল। ব্লুমবার্গ ল’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) থেকে মেটা এই নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু করেছে।  এমন সিদ্ধান্তকে মেটার মুখপাত্র ক্রিস সগ্রো স্বাভাবিক প্রতিযোগিতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।  এর আগে গত মাসের শেষ দিকে টিকটকও প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছিল। সে সময় টিকটক ব্যবহারকারীদের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামের সরাসরি লিংক সরিয়ে নেয়, যার ফলে টিকটক থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার প্রক্রিয়াটি কিছুটা কঠিন হয়ে পড়েছিল। 


আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির

আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির

ভারতের মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে জেইন মেরি। গত শনিবার বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জেইনের হাত, আঙুল ও পায়ে আঘাতের দাগ দেখা গেছে। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের এতটা ভয় দেখিয়ো না, যাতে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট না থাকে।’ ভিডিওটির ক্যাপশনে জেইন লেখেন, ‘ইন্টারনেটে রাষ্ট্রের মুখোশ খুলে দিচ্ছে সে।’শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিয়েছিলেন জেইন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন। সেখান থেকেই তাঁদের আটক করে পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটকের পরের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন ইমরানও। তিনি জানান, কেন তাঁদের আটক করা হয়েছে, তা বুঝতে পারেননি। পুলিশ তাঁদের রাস্তা থেকে তুলে ভ্যানে উঠতে বলে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে তাঁদের ভ্যানে ঘোরানো হয়। পরে একটি অজ্ঞাত স্থানে নামিয়ে দেওয়া হয়। কেন আটক করা হয়েছিল বিক্ষোভকারীদের ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটাধিকার পুনর্বহালের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনেকের নাম বাদ পড়া এবং তালিকায় কারসাজির অভিযোগ তুলে আন্দোলনকারীরা প্রতিবাদ জানান। বিক্ষোভের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। নির্বাচনব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবিতে কাজ করা একটি সংগঠনের কর্মসূচিতেও সমর্থন জানানো হয়। বিক্ষোভস্থলে যাওয়ার পথেই তুষার গান্ধীকে আটক করে পুলিশ। পরে তাঁকেও ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভাষ্য, বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট ক্রান্তি ময়দান বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের আটক করা হয়েছিল। এদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং তাঁর দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। ওই আন্দোলন ঘিরে বিরোধী রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীসহ দুই হাজারের বেশি মানুষকে আটকের খবর প্রকাশিত হয়েছে। ইন্ডিয়া টুডে অবলম্বনে


ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী

ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার দিল্লির প্রাণকেন্দ্রে হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছেন। বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-র ব্যানারে আয়োজিত ‘চলো দিল্লি-মার্চ ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক এই কর্মসূচিতে বিরোধী নেতারা ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে এক প্রতিবাদ পদযাত্রায় অংশ নেন। বিক্ষোভকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কনট প্লেস ও মান্ডি হাউসের মধ্যবর্তী সড়কে সাধারণ মানুষ ও প্রতিবাদকারীদের ঢল নামে। বিরোধীরা জানিয়েছেন, তারা ইতিমধ্যে ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গে যোগাযোগ করেছেন এবং সোমবার সুপ্রিম কোর্টে একটি আনুষ্ঠানিক পিটিশন জমা দেবেন। কংগ্রেস সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন, সংবিধান সুরক্ষা এবং নির্বাচনি ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, পদত্যাগ করুন, অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হন; আপনি ভুল করেছেন, তবে এই ভুলের পেছনের মূল মগজ আপনি নন। তিনি আরও দাবি করেন যে, এসব অভিযোগের কারণে জ্ঞানেশ কুমার চরম চাপের মধ্যে রয়েছেন। রাহুল গান্ধী বলেন, আমরা জানি জ্ঞানেশ কুমার রাতে ঘুমাতে পারছেন না; আমি তাকে সরাসরি বলছি, আপনি সিইসি হিসেবে টিকে থাকতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রাহুল বলেন, এটি কোনও রাজনৈতিক দলের স্বার্থের লড়াই নয়, বরং গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষার লড়াই। তিনি উল্লেখ করেন, আমরা প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলাম। তিনি আমাদের পিটিশন দায়ের করার নির্দেশ দিয়েছেন। এখন ‘ভোট চুরি’র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের নেতারা সুপ্রিম কোর্টে পদযাত্রা করবেন এবং পিটিশন জমা দেবেন।


দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তাদের মদদ দিচ্ছে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ। সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণ সভায় তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, পূজা ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না বিএনপি। সংকটের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার।   রিজভী বলেন, আমরা রাজনীতি টাকার জন্য করছি না। এমপিদের জনগণের ভালো মন্দ দেখতে হবে। সারের ডিলার, ঠিকাদারি করার জন্য কেউ রাজনীতি করবেন না।


মা ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রচারণা, ২০০ জেলেকে খাদ্য সহায়তা

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রচারণা, ২০০ জেলেকে খাদ্য সহায়তা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর উপকূলীয় এলাকার জেলেদের সচেতন করতে প্রচারণা চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। একই সঙ্গে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক জেলেকে খাদ্য সহায়তা দিয়েছে সংগঠনটি। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজারের রণাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়ার


‘আফগানিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ, চার দিনেই খেলা শেষ’

‘আফগানিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ, চার দিনেই খেলা শেষ’

স্কোরকার্ড দেখে মনে হতে পারে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কিন্তু যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝেছেন কল্পনার সঙ্গে বাস্তবের কী পরিমাণ ফারাক। দ্রুত কয়েকটা উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখে আফগানরা। তবে সেই ধাক্কা সামলে এখন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ আবুধাবিতে ছড়ি ঘোরাচ্ছে। ৭২ ওভারে ৬ উইকেটে ২২৩ রানে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। লিডসহ তাদের রান ৩২৯। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় সবকিছু খুঁটিনাটি দেখার সুযোগ পাচ্ছেন রমিজ রাজা। গতকাল রাতে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আফগানদের চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। আমার মতে চালকের আসনে বাংলাদেশ। চার দিনেই এই টেস্ট শেষ হবে।’ ১০৬ রানের লিড নিয়ে গতকাল তৃতীয় দিনে বাংলাদেশ যখন দ্বিতীয় দিনের খেলা শুরু করে, অবস্থা খুব একটা ভালো ছিল না। ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। চতুর্থ উইকেটে শান্ত-মুশফিক ১৫৯ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে শান্ত দুইবার জীবন পেয়েছেন। বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের সময় কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন। তবু মাথা ঠাণ্ডা রেখে খেলে গেছেন। শান্তর ধীরস্থির ব্যাটিং নজর কেড়েছে রমিজের। পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করেছেন মুশফিকেরও, ‘শান্ত-শফিকের জুটিটা অনেক দরকার ছিল। ৫৩ রানে ৩ উইকেট চলে গেল। পরে তারা দেড়শ রানের জুটি গড়ল। সেখান থেকেই ম্যাচটা বাংলাদেশ নিজেদের দখলে নিয়ে এসেছে।’ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ হারিয়েছে ১৭ উইকেট। যার মধ্যে তিন পেসার মোহাম্মদ সেলিম, ইয়ামিন আহমাদজাই, ইসমাত আলম মিলে নিয়েছেন ১৩ উইকেট। দুই স্পিনার কায়েস আহমেদ জিয়াউর রহমান চার উইকেট ভাগাভাগি করেছেন। দুজনেই দুটি করে উইকেট পেয়েছেন। পেসারদের তুলনায় আফগানিস্তানের স্পিনাররা অনেকটাই পিছিয়ে আছেন বলে মনে করেন রমিজ। পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আফগানিস্তানের স্পিন বিভাগে সমস্যা। তাদের পেসাররা ভালো করছে। তবে স্পিনাররা ধারাবাহিক না।’ বাংলাদেশের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ৮৩ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসে কমপক্ষে হতে পারত তিন সেঞ্চুরি। তবে মুশফিক আউট হয়েছেন ৮১ রান করে। আর কায়েসের ভেতরে ঢোকা বল বুঝতে না পেরে সেঞ্চুরি থেকে ১৮ রান আগেই বোল্ড হয়েছেন শান্ত। তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। ১০৫ বলে তুলে নিয়েছেন সপ্তম টেস্ট সেঞ্চুরি। ১০৭ বলে ১৪ চারে ১০২ রান করে আউট হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ৪৭৯ রানের লক্ষ্যে নেমে ২৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। আব্দুল মালিককে (২) ফেরান ইবাদত হোসেন চৌধুরী। তিন নম্বরে নামা শাহিদুল্লাহ কামালকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। দুটি উইকেটেই ক্যাচ ধরেছেন লিটন দাস। যার মধ্যে হাসানকে পুল করতে গিয়ে শাহিদুল্লাহ কট বিহাইন্ড হয়েছেন। আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেওয়ার পরও রিভিউ নিয়েছেন। শেষ পর্যন্ত রিভিউ নষ্ট হয়েছে। ১৫ ওভারে ২ উইকেটে ৫১ রানে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ করে আফগানিস্তান।


হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জন এবং সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ছয় হাজার ২৯৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।


ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের চলমান অন্দোলন পরিস্থিতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত   কোনও মূল্যায়ন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতই সেটা মোকাবিলা করবে। সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জ্বালানি সরবরাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘‘আমরা আশা করবো,  জ্বালানি মন্ত্রণালয় যে প্রস্তুতি বা  পরিকল্পনা  নিয়েছে, তাতে কোনও সমস্যা হবে না। যদি কোনও সমস্যা হয় এই যুদ্ধের কারণে, সেটা শুধু বাংলাদেশের জন্য স্পেসিফিক না। সারা বিশ্বই এই সমস্যার শিকার হবে, এই অসুবিধার শিকার হবে। সেটা তখন আমরা অ্যাড্রেস করবো। এই মুহূর্তে আমরা সেই অসুবিধা দেখছি না।’’


মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?

মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?

ভাবুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার পোস্ট, ভিডিও, রিল কিংবা ছবি আগের মতোই আছে, মানুষ দেখছেও। কিন্তু সেই কনটেন্ট থেকে আর কোনো টাকা আসছে না। ধরুন, মেটা ঘোষণা দিয়েছে, কনটেন্ট মনিটাইজেশন বন্ধ। আর টাকা নাই। যা করবেন মনের আনন্দে করুন। প্রথম ধাক্কাটা হয়তো মনে হবে শুধু ইনফ্লুয়েন্সারদের ওপর পড়বে। কিন্তু বাস্তবে এর অভিঘাত ছড়িয়ে পড়তে পারে আরও অনেক দূর; ক্রিয়েটর, ডিজিটাল মিডিয়া, বিজ্ঞাপনদাতা, ছোট ব্যবসা এবং পুরো অনলাইন কনটেন্ট অর্থনীতিতে। কারণ গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যম শুধু যোগাযোগের জায়গা থাকেনি। এটি হয়ে উঠেছে লাখ লাখ মানুষের আয়ের উৎস। কী ছিল, কী হয়ে গেলো একসময় ফেসবুকে মানুষ ছবি দিতো বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য। এখন সেই ছবির পেছনে থাকতে পারে একটি ব্যবসায়িক পরিকল্পনা। একজন বিউটি ক্রিয়েটর নিয়মিত মেকআপের ভিডিও করেন। একজন খাবার নিয়ে কনটেন্ট বানান। কেউ ভ্রমণ, কেউ ফ্যাশন, কেউ শিক্ষা, কেউ আবার খবর ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও করেন। আপনি দেখছেন, যে যার মতো নাচ, গান, আবৃত্তি করছে, না জেনে লোক হাসাচ্ছে, কিন্তু করছে। কারণ টাকা। লোক হাসলেও, দেখে দেখে টাকার উপার্জনে সাহায‍্য করছে।  এসব থেকে ধীরে ধীরে তৈরি হয় দর্শক। দর্শক থেকে ফলোয়ার। ফলোয়ার থেকে এনগেজমেন্ট। আর সেখান থেকে আসে বিজ্ঞাপন, ব্র্যান্ড সহযোগিতা, স্পনসরশিপ কিংবা প্ল্যাটফর্মের মনিটাইজেশন। অর্থাৎ একটি ভিডিও এখন শুধু ভিডিও নয়। সেটি অনেকের জন্য একটি ডিজিটাল সম্পদ। কিন্তু এই সম্পদের সবচেয়ে বড় দুর্বলতা হলো; এর বড় একটি অংশ অন্যের প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। কাল যদি টাকা বন্ধ হয়ে যায়? ধরা যাক, মেটা হঠাৎ ঘোষণা করল আর মনিটাইজেশন নেই। সবচেয়ে বেশি বিপদে পড়বেন সেই ক্রিয়েটররা, যাদের আয়ের প্রধান উৎস প্ল্যাটফর্মের কাছ থেকে পাওয়া অর্থ। যারা মাসে ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ কিংবা তারও বেশি টাকা আয় করছেন, তাদের নিয়মিত আয় এক ধাক্কায় কমে যেতে পারে।আর ছোট ক্রিয়েটরদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে। কারণ তাদের অনেকেরই নিজস্ব পণ্য নেই, কোনো সাব্সক্রিপশন মডেল নেই, নিজস্ব ওয়েবসাইট নেই, এমনকি নিয়মিত ব্র্যান্ড স্পন্সরশিপ-ও নেই। তাদের ব্যবসার সমীকরণ এতদিন ছিল; কনটেন্ট থেকে ভিউ, সেখান থেকে রিচ আর যত রিচ তত আয়। মেটা যদি মাঝখানের অর্থপ্রবাহটি বন্ধ করে দেয়, পুরো সমীকরণটাই ভেঙে যাবে। তখন আপনার প্রিয় ফলোয়ার কি সম্পদ থাকবে? এখানেই আসল প্রশ্ন। একজন ক্রিয়েটরের ১০ লাখ ফলোয়ার থাকতে পারে। কিন্তু সেই ১০ লাখ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকলে ফলোয়ার সংখ্যা যত বড়ই হোক, সেটি পুরোপুরি তার নিজের সম্পদ নয়। কারণ ফেসবুক তার অ‍্যলগারিদম বদলাতে পারে। রিচ কমে যেতে পারে। মনিটাইজেশন নীতি বদলাতে পারে। কোনো কনটেন্ট ক‍্যাটাগরির ডিস্ট্রিবিউশন কমে যেতে পারে। এমনকি কোনো পেজে বার ও দিতে পারে। অর্থাৎ অডিয়েন্স আছে, কিন্তু তার ওপর আপনার নিয়ন্ত্রণ নেই। ডিজিটাল দুনিয়ায় এটিই সবচেয়ে বড় ঝুঁকি। এতে কি ক্রিয়েটিভিটি বাড়বে মেটা যদি তার মনিটাইজেশন বন্ধ করে, তখন সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হবে ক্রিয়েটরদের ব্যবসায়িক চিন্তায়। একজন বিউটি ইনফ্লুয়েন্সার ভিডিও করে করে টাকা আয়ের বদলে হয়তো নিজের কসমেটিক ব্র্যান্ড চালু করবেন। ফুড ক্রিয়েটর খুলবেন রেস্টুরেন্ট, ফিটনেস ক্রিয়েটর শুরু করতে পারেন পেইড ফিটনেস প্রোগ্রাম। ফলে এই অডিয়ন্সকে কাজে লাগিয়ে আয়ের উৎস বের করতে গিয়ে নিজের মতো করে কিছু করতে পারার প্রবণতা বাড়বে। ফলে সর্বোচ্চ খারাপটা ভেবে নিয়েই নিজের অডিয়েন্স তৈরি করার সময় এখনই। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ডিজিটাল মিডিয়াকে নিজেদের ইকোসিস্টেম তৈরি করতে হবে। ওয়েবসাইট ও মোবাইল অ‍্যাপ-এর পাশাপাশি আরও রাস্তা খুঁজে বের করতে হবে। বিভিন্ন আয়ের পথ তৈরি করতে হবে। প্ল্যাটফর্ম আপনার অডিয়েন্স এনে দিতে পারে, কিন্তু সেই অডিয়েন্সের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্কটি শেষ পর্যন্ত আপনার নিজের হওয়া দরকার।


বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দিনের শুরুতে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ধাতুটির দাম। খবর রয়টার্সের। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে ৪ হাজার ১৮৫ ডলার ১৩ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে দাম ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ ডলার ৭০ সেন্টে নেমে আসে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম হলে তা স্বর্ণের দামের ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমার পাশাপাশি প্রকৃত সুদের হারের চাপও কিছুটা কমতে পারে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা আরও কমে আসা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। এতে তেলের দাম ও মার্কিন ডলারের দর কমার সম্ভাবনাও রয়েছে। এদিকে, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি চুক্তির বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন। রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বাড়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমেছে। অন্যদিকে, গত সপ্তাহে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো মার্কিন ডলার সোমবারও শক্ত অবস্থানে ছিল। ডলারের দর বাড়লে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। এতে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়। স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে এতে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে। বাজারসংশ্লিষ্টরা এখন বুধবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন। বৃহস্পতিবার প্রকাশিত হবে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্য। এসব পরিসংখ্যান থেকে দেশটির মূল্যস্ফীতির প্রবণতা এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার নীতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের লেনদেনকারীরা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৯ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়ার সম্ভাবনা ৮৪ শতাংশ বলে মনে করছেন। এদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা আরও কমেছে। এতে দেশটির অর্থনীতি নিয়ে পরিবারগুলোর মূল্যায়ন নেতিবাচক হয়েছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে অবশ্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ ডলার ৯৫ সেন্টে পৌঁছেছে। প্লাটিনামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭০১ ডলার ১৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৫৯ ডলার ৬২ সেন্টে দাঁড়িয়েছে।


‘গুলি করি, মরে একটা’ বলা ইকবাল হত্যা বন্ধের চেষ্টা করেননি: রাষ্ট্রপক্ষের আইনজীবী

‘গুলি করি, মরে একটা’ বলা ইকবাল হত্যা বন্ধের চেষ্টা করেননি: রাষ্ট্রপক্ষের আইনজীবী

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইমাম হাসান (তাইম) হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। যুক্তিতর্কের প্রথম দিনে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, পুলিশের গুলিতে তাইম নিহত হওয়ার সময় কেউ পুলিশের বিরুদ্ধে কথাও বলেননি। তারপরও পুলিশ তাকে গুলি করে। এমনকি তাইমকে উদ্ধারের চেষ্টা করা এক ব্যক্তিকেও গুলি করা হয়। সোমবার (১২ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনে রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ। যুক্তিতর্কে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, তাইমকে উদ্ধারের চেষ্টা করা ব্যক্তিকেও পুলিশ গুলি করে। পরে ওই ব্যক্তি তাইমকে সেখানে রেখেই প্রাণভয়ে দৌড়ে চলে যান। তাইম হত্যার এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের একজন পুলিশের ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মুঠোফোনে একটি ভিডিও দেখানোর সময় ইকবাল হোসাইনকে বলতে শোনা যায়, ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না।’ যুক্তিতর্কের সময় ট্রাইব্যুনালে এই ভিডিও দেখানো হয়। ইকবাল হোসাইনের বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল, তা ইকবাল জানতেন। ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’—ইকবালের এই বক্তব্য থেকে বোঝা যায়, হত্যা চলছিল। কিন্তু হত্যা বন্ধে তিনি কোনো চেষ্টা করেননি। ইমাম হাসান (তাইম) রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা পদচারী-সেতুর কাছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তাইম। এই মামলার ১১ আসামির মধ্যে ৯ জন পলাতক। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মো. ইকবাল হোসাইন, ডেমরা অঞ্চলের সাবেক উপকমিশনার মো. মাসুদুর রহমান, ওয়ারী অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এস এম শামীম, সাবেক সহকারী কমিশনার নাহিদ ফেরদৌস, সাবেক পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসাইন, সাবেক পরিদর্শক (অপারেশন) মো. ওহিদুল হক ও সাবেক উপপরিদর্শক সাজ্জাদ উজ জামান। অন্য দুই আসামি কারাগারে আছেন। তারা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও সাবেক উপপরিদর্শক মো. শাহদাত আলী। সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ জানায়, এই মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২২ ডিসেম্বর দাখিল করা হয়। ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।


রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত পদক্ষেপকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার প্রতিবাদে বিরোধী দলগুলো যখন সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে, তখন কর্তৃপক্ষ দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ডাকা এই পদযাত্রাকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে হাজার হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ধাতব ব্যারিকেড বসানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দল এবং ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি)’ সমর্থকরা চলতি মাসে প্রায় প্রতিদিনই রাস্তায় নেমেছে। সমালোচকদের মতে, এই সংশোধনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাবে। এর আগে বিক্ষোভ থেকে হাজার হাজার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সিজেপির সমর্থকরা বিক্ষোভ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনাকারী সংস্থা ‘ইলেকশন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)’ অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। বিরোধী দলের নেতারা কর্তৃপক্ষের বিরুদ্ধে গণ-আটকের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টার অভিযোগ তুলেছেন। আরও পড়ুনআরও পড়ুনসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সংসদ সদস্য জন ব্রিটাস অভিযোগ করেছেন, রোববারের বিক্ষোভের সময় পুলিশ তার সঙ্গে ‘ধস্তাধস্তি করেছে এবং টেনেহিঁচড়ে নিয়ে গেছে’। তিনি বলেন, ‘এটি কেবল একজন সংসদ সদস্যের ওপর হামলা নয়; এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও আইনের শাসনের ওপরও আঘাত।’ বিক্ষোভের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, প্রেস কার্ড স্পষ্টভাবে প্রদর্শন করা সত্ত্বেও তাদের আটক করা হয়েছিল। আন্তর্জাতিক এনজিও ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ জানিয়েছে, বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় অন্তত ১৬ জন সাংবাদিককে ‘নিষ্ঠুরভাবে’ আটক করা হয়েছিল। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনার সংবাদ সংগ্রহ কোনো অপরাধ নয়। এটি তাদের পেশাগত দায়িত্ব। সংবাদমাধ্যমের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ অগ্রহণযোগ্য।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার সমর্থকদের সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরালো করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে এক্স বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ‘যত খুশি পুলিশ নিয়ে আসুন—১০ হাজার, ২০ হাজার, ৪০ হাজার—নিয়ে আসুন। প্রয়োজনে বিজেপি-আরএসএসের যত গুন্ডা দরকার, তাদেরও ডাকুন। আমরা ভয় পাওয়ার পাত্র নই। আমরা পিছু হঁটার লোক নই। এই লড়াই এখন থামবে না!’ জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপির নেতা ও সমর্থকরা। ভোটার তালিকা সংশোধনের ঘটনায় ক্ষুব্ধ বিরোধী দল, ছাত্র সংগঠন এবং আন্দোলনকারীদের একত্রিত করে গড়ে ওঠা এই প্রতিবাদ মোদির ১২ বছরের শাসনামলে তার জন্য অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সংশোধনের ফলে ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখেরও বেশি নাম বাদ পড়েছে। সমালোচকদের মতে, এর ফলে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিমরা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, দ্বৈত নাম, মৃত ব্যক্তির নাম এবং ভুয়া বা জালিয়াতিপূর্ণ এন্ট্রি তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সূত্র: আলজাজিরা


চুয়েটের ভিসিকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে সমালোচনা হাসনাত আব্দুল্লাহর

চুয়েটের ভিসিকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে সমালোচনা হাসনাত আব্দুল্লাহর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তাঁকে শিক্ষার্থী ও শিক্ষক—কেউ চান না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের এমপি এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাঁকে শিক্ষার্থীরা যেমন চান না, একইভাবে শিক্ষকেরাও চান না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।’ হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘তাঁরা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এঁদের প্রতিরোধ করতে হবে।’ একই সঙ্গে সার ডিলার নিয়োগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে সারের ডিলারের নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও ডিলার পেয়েছে, আবার এমপির শালীও পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তাঁরা আগে পাবে।’ জেন-জি প্রজন্মকে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে যেন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি—সেই প্রত্যাশাই করি।’ অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ অনেকে।


অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী

বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?

বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?

৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

৭ দেশে ফেসবুক-টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির

আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির

ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী

ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রচারণা, ২০০ জেলেকে খাদ্য সহায়তা

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রচারণা, ২০০ জেলেকে খাদ্য সহায়তা

‘আফগানিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ, চার দিনেই খেলা শেষ’

‘আফগানিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ, চার দিনেই খেলা শেষ’

হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু