ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ক্ষে/পণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যু/দ্ধ’,  বললেন পেজেশকিয়ান

ইরান বর্তমানে এমন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হয়েছে, যা ‘ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে তার এই বক্তব্যের কথা জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বিনিয়োগকারী ও উৎপাদকদের এক সভায় পেজেশকিয়ান বলেন, একদল দাপুটে, নিপীড়ক ও জবরদস্তিকারীরা আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছিল। তবে দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরও জানান, আসন্ন শীতকালে ইরানে যাতে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং না হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

ক্ষে/পণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যু/দ্ধ’,  বললেন পেজেশকিয়ান