যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় মার্কিন দূতাবাস প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকুন। দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই আপনার কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। সাড়া দেবেন না। টাকা পাঠাবেন না।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।