ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভোটার এলাকা স্থানান্তর করেছেন। পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন তিনি। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ঢাকা-৮ সংসদীয় এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আজ সোমবার এনসিপির গণমাধ্যমবিষয়ক উপকমিটি বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। এনসিপি জানিয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা হয়েছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তাঁর ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী