ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রাস্তায় ধুলাবালির মধ্যে পথচারী মুখ ঢেকে হেঁটে যাচ্ছেন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কোচিং। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার স্কোর ১৭৯। ১৫৮ ও ১৫৭ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা ও ভিয়েতনামের হ্যানয়। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রাস্তায় ধুলাবালির মধ্যে পথচারী মুখ ঢেকে হেঁটে যাচ্ছেন