ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।  মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসি যেসব দাবি জানিয়েছে, তা আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, বেতন-ভাতার বিষয়ে পোশাকশ্রমিকরা দাবি দাওয়া তুলে ধরলেও সাংবাদিকরা নিজেদের দাবি তুলে ধরতে পারেন না। রাস্তায় নামতে পারেন না। এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন ফাহিম আহমেদ।

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই