ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে গত বুধবার (৭ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন বিরোধী দলীয় নেতা। তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে আজ সকালে দেশে ফিরেছেন তিনি।

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির