রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে কিভাবে ওই ব্যক্তির লাশ এক্সপ্রেসওয়ের ওপর এলো, তা তদন্ত করছে পুলিশ। বনানী থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।