ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

বিরোধীদের লংমার্চের কারণে জ্বালানি সংকট আরও বাড়ছে: রাশেদ খাঁন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামায়াত-এনসিপি বিরোধী জোটের ‘লংমার্চ’ কর্মসূচির কারণে দেশের বিদ্যমান জ্বালানি সংকট ও জনভোগান্তি আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ শনিবার সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। রাশেদ খাঁন বলেন, মহাসড়ক অবরুদ্ধ করা এবং এ কর্মসূচিতে আনুমানিক এক লাখ লিটার জ্বালানি অপচয়ের ফলে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে। তিনি অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম দেশের প্রধান অর্থনৈতিক ধমনি হওয়ায় এ সড়কে হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যা রাষ্ট্রের কোটি কোটি টাকার অর্থনৈতিক লোকসান ঘটাচ্ছে। বিদ্যমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, বর্তমান সংকটটি অতীতের অব্যবস্থাপনার ফল। তিনি লেখেন, ‘ছয় মাসের সরকারের ওপর গত ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।’ রাশেদ খাঁনের মতে, সাধারণ জনগণ জাতীয় ও আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে অবহিত। অন্যদিকে, বিরোধী ৯ দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এই লংমার্চ মূলত একাধিক নাগরিক ও রাজনৈতিক দাবি আদায়ের অংশ। জোটের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— উল্লেখ্য, শুরুতে এই জোটে ১১টি দল থাকলেও সম্প্রতি দুটি দল জোট ত্যাগ করায় বর্তমানে এটি ৯ দলীয় জোটে রূপান্তরিত হয়েছে। গত আগস্টে ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত একটি কর্মসূচি থেকে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছিলেন জোটটির শীর্ষ নেতা শফিকুর রহমান। ঘোষিত সময়সূচি অনুযায়ী:

বিরোধীদের লংমার্চের কারণে জ্বালানি সংকট আরও বাড়ছে: রাশেদ খাঁন