স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বঘোষিত সংলাপ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী নিবন্ধিত দলগুলোর সঙ্গে এই সংলাপ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আপাতত দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।
মতামত