ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের আলোচনা। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি এবার খুঁজে পেয়েছেন তার জীবনসঙ্গীকে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন, পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তারা নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পাঠাচ্ছে। তবে বিয়ে প্রসঙ্গে মিমি বা তার হবু বর, কেউই এখনো মুখ খোলেননি।

মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে আলোচনায় থাকলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশকিছু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এর মধ্যেই তার বিয়ের খবর সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

বিষয় : বিয়ে টালিউড মিমি চক্রবর্তী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী
0:00 0:00
1.0x