ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

৩ মার্কিন সেনাকে হত্যায় ইরানকে সহায়তা করে চীন

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার আগে ইরানকে উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল চীনের একটি প্রতিষ্ঠান। এসব ছবি ব্যবহার করেই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল ইরান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ইরান ওই ঘাঁটির বিস্তারিত স্যাটেলাইট ছবি সংগ্রহ করে। হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

তবে ইরানকে এসব ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে চীন সরকার সরাসরি এ কর্মকাণ্ডে জড়িত ছিল—এমন অভিযোগও করেননি তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে চীন এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং এর পক্ষে প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছে।

এর আগে গত মে মাসে ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহে সহায়তার অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে সামরিক কাজে ব্যবহারযোগ্য উচ্চমানের স্যাটেলাইট ছবি পৌঁছাতে সহায়তা করেছে।

নতুন এই প্রতিবেদনের মাধ্যমে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতিতে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য ব্যবহারের বিষয়টি সামনে এলেও, এতে চীন সরকারের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

বিষয় : হামলা নিহত চীন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সেনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

৩ মার্কিন সেনাকে হত্যায় ইরানকে সহায়তা করে চীন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার আগে ইরানকে উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল চীনের একটি প্রতিষ্ঠান। এসব ছবি ব্যবহার করেই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল ইরান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ইরান ওই ঘাঁটির বিস্তারিত স্যাটেলাইট ছবি সংগ্রহ করে। হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

তবে ইরানকে এসব ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে চীন সরকার সরাসরি এ কর্মকাণ্ডে জড়িত ছিল—এমন অভিযোগও করেননি তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে চীন এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং এর পক্ষে প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছে।

এর আগে গত মে মাসে ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহে সহায়তার অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে সামরিক কাজে ব্যবহারযোগ্য উচ্চমানের স্যাটেলাইট ছবি পৌঁছাতে সহায়তা করেছে।

নতুন এই প্রতিবেদনের মাধ্যমে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতিতে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য ব্যবহারের বিষয়টি সামনে এলেও, এতে চীন সরকারের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x