ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিমসটেক-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাঁকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একক দ্বিপক্ষীয় আমন্ত্রণে ব্রিকসে ডাকা হয়নি। বাংলাদেশ সরকার আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামের সম্মেলনের চেয়ে সরাসরি দ্বিপক্ষীয় সফর ও বৈঠককে বেশি গুরুত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘যখন উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং দুই প্রতিবেশীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন আমরা দেখছি না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে প্রধানমন্ত্রীর প্রথম সফরটি কোনো বহুপক্ষীয় মঞ্চে হওয়া উচিত নয়। বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত আমন্ত্রণকে বাংলাদেশ সরকারের প্রধানের কাছে ভারতের দ্বিপক্ষীয় আমন্ত্রণ হিসেবে দেখার সুযোগ নেই।’

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের অগ্রগতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে। রাতারাতি কোনো সিদ্ধান্ত হয় না। এতে সময় লাগে।’

আসন্ন গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং অন্যান্য জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানেই আমাদের জাতীয় স্বার্থ জড়িত, সরকার সেখানে পূর্ণ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে পদক্ষেপ নেবে। দেশের সার্বভৌম স্বার্থ ও জনগণের কল্যাণই আমাদের মূল অগ্রাধিকার।’

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরসূচি সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান, অধিবেশনের প্রস্তুতি জোরকদমে চলছে। প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করার আগেই প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

বিষয় : ভারত বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিকস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x