ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

আর্জেন্টাইন কিংবদন্তি লিওলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আর্জেন্টাইন কিংবদন্তি লিওলেন মেসি
আর্জেন্টাইন কিংবদন্তি লিওলেন মেসি |ফাইল ছবি

মেসির বিদায়টা শুধু একটি ফুটবলারের বিদায় নয়, আর্জেন্টিনার ফুটবলের একটি যুগের সমাপ্তি। এই মহীরুহের বিদায়েও তাই থাকছে ব্যতিক্রমী আয়োজন। তাকে সম্মান জানাতে এক মিনিটের জন্য থেমে যাবে খেলা।

যে ১০ নাম্বার জার্সি হয়ে উঠেছিল লিওনেল মেসির পরিচয়, সেই পরিচয়েই তাকে সম্মান করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মেসির জাতীয় দল থেকে বিদায়কে স্মরণীয় করে রাখতে তার সম্মানে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব স্তরের ম্যাচে থাকবে এক মিনিটের বিশেষ করতালি। একই কর্মসূচির আওতায় থাকবে ফুটসাল ও বিচ সকারের ম্যাচও।

তবে শ্রদ্ধা জানানোর ধরনটিই আলাদা। ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে দেয়া হবে। এরপর এক মিনিট জুড়ে মাঠ ও গ্যালারিতে চলবে করতালি। মেসির জাতীয় দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতেই ম্যাচের ১০ মিনিটকে বেছে নিয়েছে এএফএ।

মেসিকে ঘিরে এমন আবেগ এরই মাঝে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচেও। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে সম্মান জানান আর্জেন্টিনার কিংবদন্তিকে।

এএফএর নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে অ্যাসোসিয়নের তৈরি একটি বিশেষ ভিডিও প্রদর্শন করতে হবে।

শুধু খেলোয়াড় কিংবা স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরাই নন, পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবারকেই এই আয়োজনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা আর মেসিকে ঘিরে গান—সবকিছুর মধ্য দিয়ে প্রিয় তারকাকে বিদায় জানাবে আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে মেসিই আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা ফুটবলার। ৩৯ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন ২০৭ ম্যাচ, করেছেন ১২৫ গোল।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক চিঠির মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি। নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি আর্জেন্টিনার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

দেশের মাটিতে মেসির আনুষ্ঠানিক বিদায় হবে কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনার ফুটবল যে তার বিদায়কে সাধারণ কোনো বিদায় হিসেবে দেখছে না, এএফএর এই বিশেষ আয়োজনই তার সবচেয়ে বড় প্রমাণ।

বিষয় : লিওনেল মেসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টাইন কিংবদন্তি লিওলেন মেসি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
আর্জেন্টাইন কিংবদন্তি লিওলেন মেসি
0:00 0:00
1.0x