ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা
ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা |সংগৃহীত

ইরানকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র এখন পশ্চিম এশিয়ায় কমপক্ষে ১৫টি সামরিক ঘাঁটি বন্ধ করার কথা ভাবছে।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনও-এর নিরাপত্তা বিশ্লেষক ব্রি ম্যাকক্যাফরি রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমার মতে, মার্কিন সেনাবাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের ১৫টি সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার স্থায়ীভাবে হারিয়েছে।’

এমএসএনও-এর এই নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল আরো লিখেছেন, বর্তমানে পারস্য উপসাগরের আরব দেশগুলোতে প্রবেশের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। ফলে পশ্চিম সৌদি আরব, ইসরাইল ও দক্ষিণ ইউরোপে নতুন করে প্রবেশাধিকার পেতে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হবে।

এর কয়েক দিন আগেও ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, যুদ্ধের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর কথা ভাবছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রও তাদের সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম যুদ্ধের আগের অবস্থার মতো চালাতে চায় না।

পেন্টাগনের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইরানের সাথে যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র : পার্সটুডে

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র ইরানে মার্কিন-ইসরাইল হামলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ইরানকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র এখন পশ্চিম এশিয়ায় কমপক্ষে ১৫টি সামরিক ঘাঁটি বন্ধ করার কথা ভাবছে।

মার্কিন সংবাদমাধ্যম এমএসএনও-এর নিরাপত্তা বিশ্লেষক ব্রি ম্যাকক্যাফরি রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমার মতে, মার্কিন সেনাবাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের ১৫টি সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার স্থায়ীভাবে হারিয়েছে।’

এমএসএনও-এর এই নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল আরো লিখেছেন, বর্তমানে পারস্য উপসাগরের আরব দেশগুলোতে প্রবেশের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। ফলে পশ্চিম সৌদি আরব, ইসরাইল ও দক্ষিণ ইউরোপে নতুন করে প্রবেশাধিকার পেতে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হবে।

এর কয়েক দিন আগেও ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট সূত্র ও কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, যুদ্ধের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর কথা ভাবছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রও তাদের সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম যুদ্ধের আগের অবস্থার মতো চালাতে চায় না।

পেন্টাগনের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইরানের সাথে যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র : পার্সটুডে

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর
ফিরে যাচ্ছেন মার্কিন সেনারা
0:00 0:00
1.0x