চাইলে একটু ভিন্ন আঙ্গিকেও বানাতে পারেন চা। সকাল–বিকেলের বাইরেও অতিথি আপ্যায়নে এমন চা জমবে ভালো। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
আপেল ১টি
অপরাজিতা ফুল ৬-৮টি
পানি ২ কাপ
চিনি ৩ চা-চামচ
বরফকুচি আধা গ্লাস
লেবুর রস ১ চা-চামচ
১ কাপ পানি ফুটিয়ে তাতে সবুজ আপেল দিন।
২-৩ মিনিট ফুটিয়ে চিনি দিন।
১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ছেঁকে নেবেন।
অন্য পাত্রে ১ কাপ পানি ফুটিয়ে নিন। অপরাজিতা ফুল দিয়ে ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ছেঁকে দেবেন।
গ্লাসে বরফকুচি দিয়ে দিন।
এবার আগে থেকে বানানো ঠান্ডা আপেল সিরাপ ঢেলে দিন।
ওপরে অপরাজিতার চা ঢেলে দিন। চাইলে কিছুটা লেবুর রস মিশাতে পারেন।
মতামত