ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জেলা বিএনপির গ্রাম ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনের জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, দেশে জ্বালানি ও গ্যাসের সংকট রয়েছে। সরকার বিকল্প উপায়ে এ সংকট মোকাবিলার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে গ্যাসের নতুন কূপ খনন বা অনুসন্ধান করা হয়নি। গ্যাসের সংকট সমাধান হলে সরকার মূল্য নির্ধারণ করবে।   পোশাক শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, পোশাক শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার সংহতি জানিয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। তবে এ আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতা ও অপতৎপরতার সুযোগ তৈরি হওয়ার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না।

তিনি বলেন, ১১ দলের লং মার্চে জামায়াতের আমির বলেছিলেন, দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা হামিদুল ইসলাম ও তবিবুর রহমান মুফতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : রাশেদ খাঁন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x