ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

নতুন দুঃসাহস দেখালে ট্রাম্পকে যে হুঁশিয়ারি দিল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ওই অঞ্চলে কোনও সামরিক অভিযান চালায়, তাহলে এর জবাবে বড় ধরনের পাল্টা আঘাত হানবে তেহরান। এতে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং সংঘাতের পরিণতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে না।

আইআরজিসির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর ইরানের সশস্ত্র বাহিনী ঘনিষ্ঠ নজর রাখছে।

আকরামিনিয়া ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট যদি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ওই অঞ্চলে ‘আরেকটি দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়ার চেষ্টা করেন, তাহলে ইরান উল্লেখযোগ্য মাত্রায় পাল্টা জবাব দেবে।

তিনি আরও বলেন, “যুদ্ধের আগুন যে আরও অনেক বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে, তাতে কোনও সন্দেহ নেই। আর সংঘাতের সমাপ্তি কীভাবে হবে, তা ট্রাম্পের হাতে থাকবে না।”

মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক উদ্যোগের অতীত আচরণের সমালোচনা করে আকরামিনিয়া বলেন, কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার নজির রয়েছে ট্রাম্পের। তার ভাষায়, ট্রাম্পের ‘অবিশ্বাসপ্রবণ’ মনোভাবের বিষয়টি বিবেচনায় রেখে আইআরজিসির সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধপ্রস্তুতি নিরবচ্ছিন্নভাবে জোরদার করছে।

ইরানের এই সামরিক মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপকে তেহরান বড় ধরনের আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ওপর নজরদারি এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথাও জানিয়েছে আইআরজিসি। সূত্র: আল-জাজিরা

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্য যুদ্ধ হরমুজ প্রণালী নতুন দুঃসাহস দেখালে ট্রাম্পকে যে হুঁশিয়ারি দিল ইরান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নতুন দুঃসাহস দেখালে ট্রাম্পকে যে হুঁশিয়ারি দিল ইরান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ওই অঞ্চলে কোনও সামরিক অভিযান চালায়, তাহলে এর জবাবে বড় ধরনের পাল্টা আঘাত হানবে তেহরান। এতে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং সংঘাতের পরিণতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে না।

আইআরজিসির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর ইরানের সশস্ত্র বাহিনী ঘনিষ্ঠ নজর রাখছে।

আকরামিনিয়া ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট যদি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ওই অঞ্চলে ‘আরেকটি দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়ার চেষ্টা করেন, তাহলে ইরান উল্লেখযোগ্য মাত্রায় পাল্টা জবাব দেবে।

তিনি আরও বলেন, “যুদ্ধের আগুন যে আরও অনেক বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে, তাতে কোনও সন্দেহ নেই। আর সংঘাতের সমাপ্তি কীভাবে হবে, তা ট্রাম্পের হাতে থাকবে না।”

মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক উদ্যোগের অতীত আচরণের সমালোচনা করে আকরামিনিয়া বলেন, কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার নজির রয়েছে ট্রাম্পের। তার ভাষায়, ট্রাম্পের ‘অবিশ্বাসপ্রবণ’ মনোভাবের বিষয়টি বিবেচনায় রেখে আইআরজিসির সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধপ্রস্তুতি নিরবচ্ছিন্নভাবে জোরদার করছে।

ইরানের এই সামরিক মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপকে তেহরান বড় ধরনের আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ওপর নজরদারি এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথাও জানিয়েছে আইআরজিসি। সূত্র: আল-জাজিরা

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x