ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

যে দেশকে ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

সর্বাধুনিক ১২টি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান রাশিয়ার কাছ থেকে পেয়েছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রাশিয়ার তৈরি অত্যাধুনিক চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) মস্কোয় চলমান রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী জানান, চুক্তির নির্ধারিত সময়ের এক বছর আগেই যুদ্ধবিমানগুলো সরবরাহ করেছে মস্কো। সময়সীমার আগেই দ্রুত এ সামরিক সরঞ্জাম হস্তান্তর নিশ্চিত করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি। আবি আহমেদ বলেন, নতুন এসব যুদ্ধবিমান ইথিওপিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো আগ্রাসন প্রতিহত করতে ভূমিকা রাখবে। অপর এক বার্তায় তিনি নিশ্চিত করেন, হস্তান্তরিত যুদ্ধবিমানগুলো এরই মধ্যে মোতায়েন করা হয়েছে এবং দেশের আকাশসীমা সুরক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে।

তবে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আলোচিত এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কবে নাগাদ দেশটির হাতে পৌঁছাবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। সূত্র: আল-জাজিরা

বিষয় : যুদ্ধবিমান রাশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যে দেশকে ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সর্বাধুনিক ১২টি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান রাশিয়ার কাছ থেকে পেয়েছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রাশিয়ার তৈরি অত্যাধুনিক চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) মস্কোয় চলমান রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী জানান, চুক্তির নির্ধারিত সময়ের এক বছর আগেই যুদ্ধবিমানগুলো সরবরাহ করেছে মস্কো। সময়সীমার আগেই দ্রুত এ সামরিক সরঞ্জাম হস্তান্তর নিশ্চিত করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি। আবি আহমেদ বলেন, নতুন এসব যুদ্ধবিমান ইথিওপিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো আগ্রাসন প্রতিহত করতে ভূমিকা রাখবে। অপর এক বার্তায় তিনি নিশ্চিত করেন, হস্তান্তরিত যুদ্ধবিমানগুলো এরই মধ্যে মোতায়েন করা হয়েছে এবং দেশের আকাশসীমা সুরক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে।

তবে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আলোচিত এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কবে নাগাদ দেশটির হাতে পৌঁছাবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। সূত্র: আল-জাজিরা

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x