ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ঢাকা বিমানবন্দরে ৪লাখ ৮০ হাজার টাকার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে ২৪ লিটার বিদেশি লিকার (মদ) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা। আটক লিকারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের কাছে আসা নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারপোর্ট সি-শিফট। গোয়েন্দা তথ্য ছিল, এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় আসা কয়েকজন যাত্রীর ব্যাগেজে আমদানি নিষিদ্ধ পণ্য থাকতে পারে। এরপর সি-শিফটের কর্মকর্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেন।

ঢাকা বিমানবন্দরে জব্দ বিদেশি মদ ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচ যাত্রীর ব্যাগ থেকে বিভিন্ন পরিমাণ লিকার পাওয়া যায়।

কাস্টমস বিধি অনুযায়ী এসব লিকার জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা লিকারের পরিমাণ ২৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, একই ফ্লাইট ও একই রুটে একাধিক যাত্রীর মাধ্যমে এভাবে লিকার বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের কেউ পরিকল্পিতভাবে ব্যবহার করছে কি না এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল অনুসন্ধান করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিমানবন্দরে ৪লাখ ৮০ হাজার টাকার বিদেশি মদ আটক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x