ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

সুযোগের অভাবে সৎ হয়েছে এনসিপি, পাল্লা দিয়ে অপকর্মে সম্পৃক্ত হচ্ছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

Dhaka
Dhaka
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুযোগের অভাবে সৎ হয়েছে এনসিপি, পাল্লা দিয়ে অপকর্মে সম্পৃক্ত হচ্ছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন
রাশেদ খাঁন কোলাজ ছবি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোষ্ট করেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সেইসাথে সকলকে সহনশীল হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

‘সরকারি দল থেকে বিরোধীদলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে।’— এমন মন্তব্য করেছেন রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

jwARI.fetch( $( "#ari-image-jw6a8d53ac7486f" ) );

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছে কোনো না কোনো নেতা। যেকারণে শহীদ ওসমান হাদি এনসিপির ৩টা অপরাধ চিহ্নিত করেছিলেন— ১। এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করে ২। আওয়ামী লীগের ৭১’ কুক্ষিগত করার ন্যায় এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে ৩। এনসিপি দুর্নীতি করেছে ইত্যাদি।’ 

‘তবে যাইহোক ইদানিং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না। মনে হচ্ছে সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যাচ্ছেতাইও করা যাচ্ছে না। এক্ষেত্রে সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো। তবে জামায়াত-শিবিরের ক্ষেত্রে ভিন্ন মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে।’ 

এজন্য অনেকে লিখছে, ‘সরকারি দলের লোকজন যেখানে ক্ষমতার অপব্যবহার করার কথা, সেখানে উল্টো প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। যারা বিরোধী দলে যাওয়ার পরে এমন বেপরোয়া হতে পারে, তারা ক্ষমতায় গেলে তো আওয়ামী লীগকেও হার মানাবে।’ আমি সেকথা বলতে চাই না। 

তিনি আরও লেখেন, শুধু এতোটুকুই বলবো, সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ৬ মাসের মূল্যায়নের পাশাপাশি, বিরোধী দলেও ৬ মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টি হোক।

বিষয় : জামায়াতে ইসলামী রাশেদ খাঁন অন্তর্বর্তীকালীন সরকার শিবির ফেসবুক স্ট্যাটাস এনসিপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুযোগের অভাবে সৎ হয়েছে এনসিপি, পাল্লা দিয়ে অপকর্মে সম্পৃক্ত হচ্ছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x