সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন খান জ্যোতি হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় রাজনীতিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
জ্যোতি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’