গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন লিওনেল মেসি। এ মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও জিতেছিলেন গোল্ডেন বুট। এমএলএস কাপের প্লে অফ ম্যাচের আগে সেই পুরস্কার বুঝে পেয়েছেন সাবেক আার্জেন্টাইন তারকা। এ নিয়ে টানা দুই মৌসুমে এ পুরস্কার নিজের করে নিলেন তিনি।
রোববার ইন্টার মিয়ামির ঘরের মাঠ নু’তে মেজর লিগ কাপ প্লে অফের আগে ম্যাচপূর্ব একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট তুলে দেয়া হয় মেসির হাতে। পুরস্কারটি মেসির হাতে তুলে দেন ইন্টার মিয়ামির মালিকদের একজন জর্জে মাস।
মেজর লিগ সকারের ইতিহাসে মেসি প্রথম খেলোয়াড় যিনি টানা দুবার আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। তার আগে কোনো খেলোয়াড় এ পুরস্কার জিততে পারেননি। ২০২৬ মৌসুমে মেসি মোট ৩২ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন। সর্বোচ্চ সংখ্যক গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
এমএলএসে ২০২৬ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গোল করেছেন এফসি ডালাস এর স্ট্রাইকার পিটার মুসা। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২১টি গোল করেছেন ন্যাশভিলের স্ট্রাইকার স্যাম স্টুরিজ। ২০২৫ মৌসুমে মেসি ৩৩ ম্যাচ খেলে ৩৫ গোল ও ২৪টি অ্যাসিস্টও করেছিলেন।