সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫৩ ও ২ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—শাহজিবাজার পাওয়ার, প্রাইম ব্যাংক, মালেক স্পিনিং, সামিট পোর্ট, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন, এনভয় টেক্সটাইল ও ইন্ট্রাকো।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়েছিল।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হয়। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করে।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।